RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
৮ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিশ্বে নতুন আতঙ্ক হান্টাভাইরাস যেভাবে ছড়ায় এ প্রাণঘাতী ভাইরাস!

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত ‘এমভি হোন্ডিয়াস’ নামক একটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল এবং প্রাণঘাতী হান্টাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনজন পর্যটকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বা লক্ষণ প্রকাশের সময়সীমা দীর্ঘ হওয়ায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

হান্টাভাইরাস কী?

এটি একটি বিরল শ্বাসযন্ত্রের রোগ যা সাধারণত ইঁদুরের মলমূত্র বা লালার সংস্পর্শে ছড়ায়। এর ফলে শ্বাসকষ্ট, হার্টের সমস্যা এবং রক্তক্ষরণজনিত জ্বর হতে পারে। আশঙ্কাজনক বিষয় হলো, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা প্রতিষেধক নেই।

যেভাবে ছড়ালো এই ভাইরাস

তদন্তে জানা গেছে, গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে জাহাজটি ছাড়ার আগে একজন যাত্রী এই ভাইরাসে আক্রান্ত ছিলেন। সাধারণত ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও, এই নির্দিষ্ট ‘আন্দিজ স্ট্রেইনটি’ মানুষের শরীর থেকে মানুষের শরীরে ছড়াতে সক্ষম। জাহাজটি যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল, তখনই এটি অন্যান্য যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

হতাহত বর্তমান পরিস্থিতি

এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। প্রথম মারা যান এক ডাচ (নেদারল্যান্ডস) নাগরিক, যার মরদেহ সেন্ট হেলেনা দ্বীপে নামানো হয়। পরে তার স্ত্রী দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২ মে জাহাজে থাকা এক জার্মান নারী পর্যটকও প্রাণ হারান।

এছাড়া পাঁচজন নিশ্চিত এবং তিনজন সম্ভাব্য আক্রান্তের খবর পাওয়া গেছে। বর্তমানে ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে।

জাহাজটি বর্তমানে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজে থাকা আর কারও মধ্যে নতুন করে কোনো উপসর্গ দেখা দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশাসনের বক্তব্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পেতে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তাই আরও কিছু কেস আসার সম্ভাবনা আছে। তবে সব দেশ মিলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি আশ্বস্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে ব্রিফিং নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

সুত্রঃ যুগান্তর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০