RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ডিমের বাজারে আগুন, ডজন ১৪৬৪ টাকা

ছবি ; সংগৃহিত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একেকটি মুরগির ডিম এক ডলারে (বাংলাদেশি ১২২ টাকা) বিক্রি হচ্ছে। এক ডজন বা ১২টি ডিম খুচরা বাজারে কিনতে খরচ করতে হচ্ছে ১১.৯৯ ডলার (বাংলাদেশি ১৪৬৪ টাকা প্রায়)।

রোববার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক ডজন মধ্যম আকারের সাদা ডিমের দাম ছিল ৮ ডলার, যা গত সপ্তাহে ছিল মাত্র ৩ ডলার। এছাড়া, ২০২৫ সালে ডিমের দাম আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

দেশটির কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রে হাঁস-মুরগির মধ্যে অ্যাভিয়ান ফ্লু ছড়ানোর কারণে ডিমের বাজারে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের ডিসেম্বরে এই ভাইরাসে ১ কোটি ৩২ লাখ ডিম পাড়া মুরগি মারা গেছে। ২০২২ ও ২০২৩ সালে প্রায় ৭ কোটি ৯৩ লাখ মুরগি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে হত্যা করতে হয়েছে। এই পরিস্থিতির কারণে ডিমের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।

চাহিদার কারণে ডিমের দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় সবচেয়ে উন্নত মানের ‘এ গ্রেড’ ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে।

কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে আরও অনেক বেশি দামেও ডিম বিক্রি হয়েছে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য (১ ডলার = ১২২ টাকা) ব্যবহার করা হয়েছে।

নতুন করে অ্যাভিয়ান ফ্লু দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের মুরগির খামারগুলো বিপদে পড়েছে। ফ্লু থেকে দেশবাসীকে রক্ষা করতে অনেক ডিমপাড়া মুরগি হত্যা করা হয়েছে। মূলত এ কারণেই নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডিমের দাম। অনেক জায়গায় পর্যাপ্ত সরবরাহও নেই।

খাদ্যতালিকার অত্যাবশ্যক এই উপকরণ বাজারে খুঁজে না পেয়ে বা দামের কারণে কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন আমেরিকানরা।

এ বছরেই অ্যাভিয়ান ফ্লু আক্রান্ত সন্দেহে ২ কোটি ১০ লাখ ডিম পাড়া মুরগি নিধন করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। মূলত ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি অঙ্গরাজ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

কৃষি বিভাগ আরও জানায়, ২০২৪ সালের ডিসেম্বরেও ১ কোটি ৩২ লাখ মুরগি হত্যা করা হয়েছে। এর ফলে স্বভাবতই ডিমের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।

আরকানসাস বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিশেষজ্ঞ জাদা থমসন বলেন, “ডিম পাড়ার জন্য যথেষ্ট মুরগি না থাকলে সরবরাহ সঙ্কট অনিবার্য। চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে।”

একজন মার্কিন নাগরিক বছরে গড়ে ২৭৭টি ডিম খেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদকদের সমবায় সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, নাস্তার টেবিলে মার্কিনীদের সবচেয়ে প্রিয় খাবার ডিম।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের অনলাইন শপ চালডাল ডট কমে এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৩৫ টাকা উল্লেখ করা হয়েছে। প্যারাগন ব্র্যান্ডের ডিম ২০৫ টাকা এবং পূর্ণভা ওমেগা থ্রি ডিমের দাম ২৪০ টাকা ডজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০