RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২০ অপরাহ্ন

ট্রাম্প সত্যিই কানাডা দখল করতে চান: ট্রুডো

ছবি ; সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ট্রাম্প সত্যিকার অর্থেই কানাডার কিছু অঞ্চল অধিগ্রহণ করতে চান

শুক্রবার (টরন্টোতে) এক সম্মেলনে মাদক কারবার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা হয়। সেখানেই ট্রুডো এই মন্তব্য করেন

ট্রুডো বলেন—

“ট্রাম্পের কানাডা দখলের হুমকি সত্যিকারের। এটি শুধু আমাদের কাছ থেকে বাণিজ্য-সুবিধা নেওয়ার পরিকল্পনা নয়। তার নজর আমাদের উত্তরাঞ্চলের মূল্যবান খনিজ সম্পদের দিকেও রয়েছে।”

ডোনাল্ড ট্রাম্প এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছিলেন এবং ট্রুডোকে ‘গভর্নর’ বলে বিদ্রূপ করেন।

এছাড়া, কানাডার পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের প্রস্তাবও করেছিলেন ট্রাম্প। যদিও আপাতত এই সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, তবে বিষয়টি নিয়ে কানাডার দুশ্চিন্তা কাটেনি।

এই প্রেক্ষাপটে টরন্টোতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন ট্রুডো। আলোচনায় উপস্থিত ছিলেন লেবার পার্টির নেতারাও

ট্রুডো বলেন—

“ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আমাদের মূল্যবান খনিজ সম্পদের ব্যাপারে জানেন এবং তারা এটিকে কাজে লাগানোর পরিকল্পনাও করছেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে একীভূত করাই তাদের জন্য সবচেয়ে সহজ পথ।”

উল্লেখ্য, লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব খনিজ সরবরাহ করে থাকে

এ বিষয়ে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন—

“আমাদের আমেরিকান বন্ধুরা জানেন যে তাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য কানাডা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০