RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিরলে পুকুর খননের সময় কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা (সিয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগ্রা (সিয়পুর) গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুরপাড় বাঁধাইয়ের কাজ চলাকালে শ্রমিকের কোদালে শক্ত লোহার মতো একটি বস্তুতে আঘাত লাগে। এতে সামান্য শব্দ হলে বিষয়টি শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, প্রথমে এটি পুরাতন লোহার টুকরা মনে করে তুলে দেখা হয়। পরে কাছ থেকে পর্যবেক্ষণ করে বস্তুটি কার্তুজ জাতীয় বলে সন্দেহ হয়। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত বস্তুটির দৈর্ঘ্য প্রায় ৯.৬ ইঞ্চি এবং পরিধি প্রায় ৬ ইঞ্চি হতে পারে।

সংবাদ পেয়ে বিরল থানার এসআই আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ঠাকুরগাঁওয়ে কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বুকে জড়িয়েই প্রাণ দিলেন মা

প্রকাশ পেল রকস্টারের এনিমেটেড টিজার

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

বিরলে পুকুর খননের সময় কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার

১০

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

১১

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

১২

ইউটিউবে নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

১৩

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

১৪

শাহজালালের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

১৬

২০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

১৯

রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু

২০