RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ২:০১ অপরাহ্ন

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হবে। রোববার অধিবেশন চলার সময় ডেপুটি স্পিকার কার্যক্রম আজকের নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল উত্থাপন করা হবে। এ ছাড়া চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা আশা প্রকাশ করে বলেন, বর্তমান বিএনপি সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশে পরিণত হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিন আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭), মোরশেদ মিল্টন (বগুড়া-৭), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), আহাম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), তামিজ উদ্দিন (ঢাকা-২০), নূরুল ইসলাম (ভোলা-৪), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১)।

জামায়াতে ইসলামীর এম আবদুল আলিম (বাগেরহাট-৪), আবদুল করিম (গাইবান্ধা-২), এম তাজউদ্দিন খান (মেহেরপুর-১), এম নজমুল হুদা (মেহেরপুর-২), আবুল কাউসার এম নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আমির হামজা (কুষ্টিয়া-৩), আবুল কালাম আজাদ (খুলনা-৬), মো. ইজ্জতুল্লাহ (সাতক্ষীরা-১), মুহাম্মদ আবদুল খালেক (সাতক্ষীরা-২), বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ (ময়মনসিংহ-২) এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ (ময়মনসিংহ-১) অন্য সংসদ সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

১২

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

১৩

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৫

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

১৭

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

১৮

সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

১৯

বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

২০