RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের সময়সূচি চূড়ান্ত হওয়ার পরের দিনই দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। শান মাসুদ টেস্ট দলকে নেতৃত্ব দেবেন, দলে চার নতুন মুখ— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।

স্কোয়াডের মধ্যে পাঁচ খেলোয়াড় আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে চলতি এনসিএ রেড বল ক্যাম্পে অংশ নিতে লাহোরে আছেন।

করাচিতে শুরু হবে এই সিরিজের প্রস্তুতি ক্যাম্প। ২৭ এপ্রিল সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। ১ মে শেষ হবে ক্যাম্প, পরের দিন বাংলাদেশে রওনা হবে দল। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা পিএসএল খেলছেন, তারা তাদের দলের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের জন্য নির্বাচিত ১৮ খেলোয়াড়ের মধ্যে ১১ জন জায়গা ধরে রেখেছেন। আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির ও আব্দুল্লাহ শফিক বাদ পড়েছেন।

স্কোয়াড ঘোষণার পাশাপাশি পিসিবি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে তাদের নতুন টেস্ট কোচ হিসেবে চূড়ান্ত করেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে গত মাসে জাতীয় নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। তারপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। চার সদস্যের নির্বাচক কমিটির আসাদ শফিককে করা হয়েছে ব্যাটিং কোচ। উমর গুল বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন।

সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে।

এদিকে জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।

গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।

১৬ জনের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটকিপার), নোমন আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

১০

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১১

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

১২

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

১৩

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১৪

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১৫

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১৬

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৭

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৮

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

২০