RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কিয়েভে ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ইবিআরডি) প্রেসিডেন্ট ওডিল রেনাউড-বাসোর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির

জেলেনস্কি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে, রাশিয়া ছাড়া কূটনৈতিক সমাধান সম্ভব নয়। তাই আমি বলেছি, যুদ্ধের সমাপ্তি নিয়ে একমত হতে পারলে আমি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কূটনৈতিক পথে সমাধানের জন্য আমরা প্রস্তুত। তবে আমার মনে হচ্ছে, পুতিন আসলে যুদ্ধের অবসানের বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন।”

২০২২ সালে ইউক্রেন সরকার একটি ডিক্রি জারি করে পুতিনের সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করেছিল এবং সে সময় জেলেনস্কি নিজেই এতে স্বাক্ষর করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই নিষেধাজ্ঞা আমার জন্য প্রযোজ্য নয়।”

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “আমি নিশ্চিত, আমাদের দল (মার্কিন-ইউক্রেন) একসঙ্গে কাজ করবে। অন্য কোনো বিকল্প পরিকল্পনা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “শান্তি পরিকল্পনাসহ ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের দিকেই নজর রাখছে কিয়েভ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০