নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর কিশোরগঞ্জে ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এরআগে গতকাল শুক্রবার রাতে বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিম ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২৪), মেলাবর পশ্চিম পাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি এলাকার বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছেন। তারা জুয়ার সাইট পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন দেশের ব্যাংক লোন, ভিসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছে টাকা হাতিয়ে নিতেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে ৪ টি অ্যান্ড্রয়েড ফোন, ১ টি ওয়াইফাই রাউটার,১ টি ল্যাপটপ, ১ টি ডেস্কটপ কমপিউটার ও ৮৬২ লটারির টিকিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সাইট পরিচালনা, ব্যাংকের লোনের প্রলোভনসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন। গতকাল তাদের গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন