স্পোর্টস ডেস্ক 

লা লিগায় আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। এবারে নিজেদের মাঠে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।
আধিপত্য থাকলেও প্রধমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডেডলক ভাঙেন ভালভের্দে। ব্রাহিম দিয়াসের পাস ধরে জিরোনার জাল কাপান ভালভার্দে।
অবশ্য ৬ মিনিট পরেই দুর্দান্ত গোলে জিরোনাকে সমতায় ফেরান তমাস লেমা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে থাকল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
মন্তব্য করুন