RCTV Logo নাটোর প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম একই গ্রামের নুর আলমের স্ত্রী। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোদেজার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয়দের ভাষ্য, মরদেহে গলা, কোমর, হাত এবং কপালের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার সন্দেহকে জোরালো করছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, খোদেজা বেগম স্ট্রোক করে মারা গেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু—তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ভুয়া কাবিননামা দেওয়ায় কারাগারে কাজী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

১০

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

১১

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

১২

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১৩

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১৪

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৬

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৭

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৮

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৯

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

২০