RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

রংপুরসহ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

ছবিঃ সংগৃহীত

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার উপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঝড়-বৃষ্টির এই প্রবণতার কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে।

এদিকে রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হলেও অস্থায়ী দমকায় তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসেও আবহাওয়ার এই পরিবর্তনশীল ধারা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

১০

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা

১১

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

১৩

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

১৪

সিঙ্গেল নিলেন না মিলার, এক রানেই হারল দিল্লি

১৫

১৮ দিনে বনলতা এক্সপ্রেসের আয় কত?

১৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

১৭

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

১৮

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

১৯

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০