RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। আর তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছিল। সেখানে এখন সাধারণ নির্বাচন হচ্ছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) দুই আসনের নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে। আশা করি, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।’

শেরপুর

এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই উল্লেখ করে তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বগুড়া

এই আসনে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত হয়েছে ১৫০টি কেন্দ্র। এছাড়া ডাকযোগে ভোট দেওয়ার জন্য একটি পৃথক কেন্দ্র রাখা হয়েছে, যেখানে ৩ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির ৮ প্লাটুন সদস্য, সেনাবাহিনী এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

১০

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা

১১

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

১৩

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

১৪

সিঙ্গেল নিলেন না মিলার, এক রানেই হারল দিল্লি

১৫

১৮ দিনে বনলতা এক্সপ্রেসের আয় কত?

১৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

১৭

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

১৮

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

১৯

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০