RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কারণে নেই ভারতীয় আম্পায়ার

ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। তবে, প্রতিবেশী দেশে সফরে যেতে চায় না ভারত, যার কারণে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হবে। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে।

গতকাল বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে, এবং সেই তালিকায় নেই ভারতীয় কোনো আম্পায়ার। ভারতীয় ক্রিকেটারদের মতো আম্পায়াররাও জানিয়েছে, তারা পাকিস্তান সফরে যেতে চায় না। এর ফলে দুই সম্ভাব্য আম্পায়ার স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

জানা গেছে, আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং আইসিসির এলিট প্যানেল আম্পায়ার নীতিন মেনন আইসিসির সঙ্গে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন, তারা পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন না। বর্তমানে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ।

আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) শন ইজি বলেছেন, “আমরা সব সময় যেকোনো ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য ও উপযুক্ত অফিসিয়ালদের মনোনীত করার চেষ্টা করি এবং আমরা নিশ্চিত যে, তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলোতে দুর্দান্ত দায়িত্ব পালন করবেন।”

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির ১২ সদস্যের আম্পায়ার প্যানেলে আছেন: আইসিসি বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবরো, মাইকেল গফ, পল রাইফেল, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা। একমাত্র পাকিস্তানি আম্পায়ার হিসেবে তালিকায় আছেন আহসান রাজা। বাংলাদেশ থেকে আছেন শরফুদ্দৌলা সৈকত।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০