RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডিমলায় এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ভুট্টা খেতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে কাগজ রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) নামে দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ খালিসা জাপানি ইউনিয়নের শিক্ষার্থীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময়ে বক্তারা বলেন, নবম শ্রেণির একজন শিক্ষার্থীকে ভুট্টা খেতে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও আসামীদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করছেন। গত রোববার ভুক্তভোগীর মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যায়। এসময়ে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। পরে দুপুরের দিকে আসামীরা তাকে জোর করে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করেন। পরে সন্ধ্যার দিকে সে চিৎকার করলে স্থানীয়রা তা শুনে ছুটে আসেন। এসময়ে আসামীরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগীর নানী বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শওকত আলী সরকার বলেন, ভুক্তভোগীর জবানবন্দি আদালতে গ্রহণ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

সংসদে আরও ৮ বিল পাশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ,ছাত্রদল নেতাকে কারন দর্শাও নোটিশ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেঙে পড়ল কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ, অল্পের জন্য প্রাণ রক্ষা

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

১০

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

১১

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

১৩

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

১৪

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

১৫

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

১৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৭

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১৮

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১৯

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

২০