RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

ছবিঃ সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব এবং প্রতিবেশী দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ কিং ফাহাদ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে এই সেতু দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়।

কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সম্ভাব্য ইরানি হামলার হুমকির মুখে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাহরাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আরব উপদ্বীপের সঙ্গে দেশটির একমাত্র স্থল সংযোগ। ফলে হঠাৎ করে সেতু বন্ধ হওয়ায় উভয় দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

বাহরাইনেই রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এ দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি।

তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত ৮টার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে ব্যাপক হামলা চালানো হবে।

উল্লেখ্য, এই আলটিমেটামকে কেন্দ্র করে পুরো উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

সংসদে আরও ৮ বিল পাশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ,ছাত্রদল নেতাকে কারন দর্শাও নোটিশ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেঙে পড়ল কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ, অল্পের জন্য প্রাণ রক্ষা

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

১০

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

১১

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

১৩

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

১৪

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

১৫

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

১৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৭

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১৮

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১৯

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

২০