RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত

ছবিঃ সংগৃহীত

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এর অংশ হিসেবে সোমবার রাতে (৬ এপ্রিল) কুয়েতেও ব্যাপক হামলা চালায় তেহরান।

সোমবার (৬ এপ্রিল) রাতের বেলায় কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।

সিবিএস নিউজ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের বেশিরভাগই পরে আবার দায়িত্বে ফিরে গেছেন।

ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে অবস্থিত এই বিমানঘাঁটি এ অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ সামরিক হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে। এতে দেড় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরাইল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও তারা সীমাবদ্ধতা আরোপ করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১০

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১১

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১২

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

১৩

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

১৪

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

১৫

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

১৬

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

১৭

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

১৮

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

১৯

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

২০