RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

ছবিঃ সংগৃহীত

রিয়াল মাদ্রিদের একাডেমির প্রতিভা নিকো পাজ চার বছরের চুক্তিতে কোমোতে যোগ দেন ২০২৪ সালে। এখন পর্যন্ত ইতালিয়ান ক্লাবের জার্সিতে খেলেছেন ৬৮ ম্যাচ। আর্জেন্টাইন তরুণ প্লে-মেকারের নামের পাশে জ্বলজ্বল করছে ১৭ গোল।

কোমোতে যোগ দেওয়ার পর থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন নিকো। বিষয়টি নখদর্পনে রিয়াল মাদ্রিদের। ফলে নিকোকে ফের বার্নাব্যুতে ভিড়াতে মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজ প্রশাসন। গ্রীষ্মের দলবদলে তার জন্য কোমোর দরজার কড়া নাড়ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব।

নিকোকে সিরি’আ লিগের ক্লাবে বিক্রির সময় বাইব্যাক ক্লজ রেখেছিল রিয়াল মাদ্রিদ। ৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের বাইব্যাক ক্লজ ধরা হয়েছিল প্রায় ৯ মিলিয়ন ইউরো। অর্থাৎ এখন রিয়াল মাদ্রিদ চাইলেও পাজকে চুক্তিকৃত অর্থ পরিশোধ করে ফের নিজেদের ক্লাবে ভিড়াতে পারেন।

রিয়ালের চাওয়া দ্রুতই পাজকে দলে ভেড়ানো। তবে কোমোর চায়—নিকো অন্তত আরও এক মৌসুম তাদের সঙ্গেই থাকুক। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লবের্ত লুদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ।

স্পেন ভিত্তিক স্পোর্টস বিষয়ক ওয়েব পোর্টাল এএস এর প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ তাদের সিদ্ধান্তে অটল। আগামী মৌসুমে তাদের পরিকল্পনায় আছেন নিকো। খেলোয়াড় নিজে মত বদল না করলে এই ট্রান্সফার আটকে যাওয়ার সম্ভাবনা নেই। সেটিও আপাতত প্রত্যাশিত নয়। এমনকী থিয়াগো পিটার্চ কিংবা আর্দা গুলেরের উন্নতি—কোনোটাই নিকোকে পরিকল্পনার বাইরে ঠেলে দেয়নি।

চুয়ামেনি, গুলের, পিটার্স ও ভালভের্দের মতো মিডফিল্ডার রিয়ালে থাকায় গেইম টাইম নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হতে পারে নিকোর। যে কারণে, এই আলোচনা বড় প্রতিবন্ধকতা হতে পারেন পাজ নিজেই। আর্জেন্টিনার ২১ বছর বয়সী তরুণ যদি চান, রিয়ালের তিনি ভবিষ্যত গড়বেন না, সেক্ষেত্রে বলার আর কিছুই থাকবে না।

নিকো অবশ্য নিজেও অপেক্ষায় আছেন রিয়ালের ফেরার। কোমোর চেষ্টার পরও বাস্তবতা পরিষ্কার। গত গ্রীষ্মে তিনি টটেনহাম হটস্পারের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, শুধুই মাদ্রিদে ফেরার আশায়। তাই বড় কোনো পরিবর্তন না হলে, এই গ্রীষ্মেই ৯ মিলিয়ন ইউরোর বাইব্যাক ক্লজ সক্রিয় করে নিকো পাজকে আবার দলে ফিরিয়ে আনবে রিয়াল মাদ্রিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০