RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ২:২৪ অপরাহ্ন

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদক, গরু ও কসমেটিকস জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ০৪টি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাঠেরপাড় এলাকায় এবং ০৪ এপ্রিল রাত ০৯:০০ ঘটিকায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গুটিয়ামঙ্গল এলাকায় অভিযান চালানো হয়।

একই দিনে দুপুর ০৩:৩০ মিনিটে আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এবং রাত ১২:৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহল দল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২,৬৫৮ পিস ভারতীয় কসমেটিকস, ৯.৬ কেজি গাঁজা, ৪৪ বোতল ইস্কাফ সিরাপ, ১টি মোটরসাইকেল ও ১টি গরু জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০