RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন

নীলফামারীতে চিকেন পক্স রোগে ১১দিনের শিশুর মৃত্যু 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডিমলায় চিকেন পক্স রোগে ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

আফরিন জান্নাত খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গতকাল শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শিশুটি হাসপাতালে হাম রোগে উপসর্গ নিয়ে এসেছিলো। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। তবে শিশুটির হাম রোগ নয় এটি চিকেন পক্স রোগে মৃত্যু হয়েছে।   নীলফামারীর জেলায় বর্তমানে ভর্তি হওয়া শিশুরা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিচ্ছে এবং অনেকেই সুস্থ হয়ে বাড়িও ফিরছে।

তিনি জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

চকবার আইসক্রিম তৈরির রেসিপি জেনে নিন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত

১০

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করবেন যেভাবে

১১

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড

১২

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

১৩

মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

আজ ০৭ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৭ এপ্রিল ২০২৬

১৭

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

১৮

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

২০