RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল কাজ—সব ক্ষেত্রেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কোটি মানুষ। তবে অনেক ব্যবহারকারী প্রোফাইল ছবি বা ডিসপ্লে পিকচার (ডিপি) না রাখায় নতুন মেসেজ এলে প্রেরককে শনাক্ত করতে কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হয়।

এই সমস্যা সমাধানে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা প্ল্যাটফর্ম। ফিচারটি চালু হলে কোনো ব্যবহারকারীর ডিপি না থাকলেও তার একটি ছবি দেখা যেতে পারে।

যেভাবে কাজ করবে ফিচারটি

নতুন ব্যবস্থায়, কেউ যদি তার প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে ফোনের কন্টাক্ট লিস্টে সংরক্ষিত ছবিটি স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারে অ্যাপটি। অনেক সময় স্মার্টফোনের কন্টাক্ট নম্বরগুলো ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। বিশেষ করে জিমেইল-এর মাধ্যমে সংরক্ষিত কন্টাক্টে থাকা প্রোফাইল ছবিকেই বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

গোপনীয়তা নিয়ে আশ্বাস

ফিচারটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন উঠলেও সংস্থার দাবি, নিরাপত্তা বিবেচনায় রেখেই এটি তৈরি করা হচ্ছে। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস বা ডাটা চুরির ঝুঁকি থাকবে না বলেই জানানো হয়েছে।

কবে মিলবে এই সুবিধা

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর এটি পরীক্ষা চালানো হচ্ছে। সব ঠিক থাকলে ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—কেউ যদি আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচার কাজ করবে না। সেক্ষেত্রে আগের মতোই তার কোনো প্রোফাইল তথ্য দেখা যাবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০