RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

গ্রাফিক্সঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক অভিমানের জেরে সাগর আহমেদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষ্মীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর আহমেদ তার মা ও বড় ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর অভিমান করে ঘরে একা চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

নিহত সাগর আহমেদ ওই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। তাদের বাড়ি ভরনিয়া লক্ষ্মীরহাট এলাকায়, ১নং ধর্মগড় ইউনিয়নের অন্তর্গত।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি জানতে পেরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০