RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই’র নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সকালে তিনি এ ঘোষণা দেন। এর আগে শুক্রবার ওই পাইলটকে উদ্ধার করা হয়। খবর সিবিএস নিউজের।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লিখেন, আমরা তাকে পেয়েছি। “আমি আমেরিকানরা নাগরিকদের জানাতে চাই, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন করেছে—আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তার জন্য, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও বটে। আর আমি আনন্দের সাথে জানাচ্ছি, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!”

ট্রাম্প লেখেন, ওই সেনা সদস্য ‘আহত হয়েছিলেন, তবে তিনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন।’

উদ্ধার অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার নির্দেশে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাকে উদ্ধার করতে বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছিল।

মার্কিন কর্মকর্তারা এর আগে সিবিএস নিউজকে জানিয়েছিলেন যে, শুক্রবার ভূপাতিত হওয়ার সময় ওই যুদ্ধবিমানে দুইজন ক্রু সদস্য ছিলেন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানায় যে, জেটটি শুক্রবার সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূপাতিত করা হয়েছিল।

ইরানি গণমাধ্যম ধ্বংসাবশেষের যে ছবি প্রকাশ করে, তা একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দুইজন অস্ত্র বিশেষজ্ঞ সিবিএস নিউজকে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০