RCTV Logo বিনোদন ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

ছবিঃ সংগৃহীত

মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ১৫ দিনে ছবিটি যে কেবল বিপুল অর্থ আয় করেছে তা-ই নয়, বরং বক্স অফিসের ইতিহাসে নাম লিখিয়েছে এক অনন্য রেকর্ডের বরপুত্র হিসেবে। ১ এপ্রিল পর্যন্ত ছবিটির জয়জয়কার এমন এক উচ্চতায় পৌঁছেছে, যা এর আগে কোনো হিন্দি সিনেমার পক্ষে ছোঁয়া সম্ভব হয়নি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম সপ্তাহেই ‘ধুরন্ধর টু’ ভারতীয় বক্স অফিসে বাজিমাত করে ঘরে তোলে ৬৭৪.১৭ কোটি টাকা। এরপর দ্বিতীয় সপ্তাহেও সেই সাফল্যের ধারা অব্যাহত থাকে। নবম দিনে সিনেমাটির আয় ছিল ৪১.৭৫ কোটি টাকা। দশম ও একাদশ দিনে দর্শক জোয়ারে ভেসে এটি সংগ্রহ করে যথাক্রমে ৬২.৮৫ কোটি ও ৬৮.১০ কোটি টাকা।

দ্বাদশ ও ত্রয়োদশ দিনে এসে সংগ্রহের ঝুলিতে জমা হয় আরও ২৫.৩০ কোটি এবং ২৭.৭৫ কোটি টাকা। বুধবার ছিল ছবিটির মুক্তির ১৪তম দিন। এদিন আয়ের গতি সামান্য কমলেও তা ছিল সন্তোষজনক। বুধবার ছবিটি ২০.১০ কোটি টাকা আয় করেছে।

যার মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৮.৭৫ কোটি টাকা। এছাড়া কন্নড় ভাষায় ০.১৫ কোটি, মালয়ালম ভাষায় ০.০৫ কোটি, তামিল ভাষায় ০.৩০ কোটি এবং তেলুগু ভাষায় ০.৮৫ কোটি টাকা সংগ্রহ করেছে ছবিটি।

টানা ১৪ দিনের এই অভাবনীয় দৌড় শেষে ‘ধুরন্ধর ২’-এর মোট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৯২০.১০ কোটি টাকা। আর এখানেই রচিত হয়েছে নতুন এক ইতিহাস। এখন পর্যন্ত কোনো হিন্দি সিনেমা ভারতের বক্স অফিসে ৯০০ কোটির গণ্ডি পেরোতে পারেনি। সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে দিয়ে ‘ধুরন্ধর ২’ তৈরি করল এক নতুন মাইলস্টোন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০