RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৬ শিশু ভর্তি

ছবিঃ আরসিটিভি

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসাধীন শিশুরা হলেন, ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস ), সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২), দেবিরডাঙ্গা কাঞ্চনপাড়া এলাকার রাইয়ান (১), বাবলি আক্তারের ছেলে আব্দুল জোবায়ের ( ২) ও শিশু মাইশা (৩) এবং শিশু সম্রাট ইসলাম (২)। এদের মধ্যে ডিমলা উপজেলা থেকে ১ জন, ডোমার উপজেলা থেকে ১ জন এবং সদর উপজেলা থেকে বাকি চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এবং আজকে ৬ জন শিশু হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের আলাদাভাবে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি ৬ জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিশু জোবায়েরের মা বাবলি বেগম বলেন, আমার সন্তান জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা কাশিতে ভুগছিল। গত সপ্তাহে সকালে হাসপাতালে ভর্তি করাই। গতকাল থেকে সারা শরীরে র‍্যাশ ও ফুসকুড়ি উঠেছে। ডাক্তাররা বলেছে এটা হামের উপসর্গ।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা দেবাশীষ সরকার বলেন, আজকেসহ মোট ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের আলাদাভাবে রাখা হয়েছে। আমরা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। এই রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এই শিশুরা হামে আক্রান্ত কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০