RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

ছবিঃ সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, বরিশালগামী যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে চারজন বাসযাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০