RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ঢাকার বাইরে খেলা হলে উপস্থিত থাকবেন নির্বাচকরা

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ফিটনেস ক্যাম্পে মনোযোগী দেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগপর্যন্ত এই ক্যাম্প চলবে। বিপিএলের সর্বশেষ আসরের শেষ কয়েকটি ম্যাচ বাদে বাকিসব হয়েছে সিলেটে। শেষ চারের ম্যাচ গড়ায় মিরপুর শের-ই বাংলায়। ঢাকার বাইরেই বেশি ম্যাচ রাখার বিবেচনা রয়েছে বিসিবি, সেসব ম্যাচে আবার উপস্থিত থাকবেন নির্বাচকরা।

সর্বশেষ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ছোট পরিসরে হয়েছিল সিলেটে। এর আগে আন্তর্জাতিক সিরিজগুলোয়ও সিলেট প্রাধান্য পেয়েছে। মূলত বর্তমান বিসিবি সভাপতি ঢাকার বাইরে খেলার ব্যাপারে শুরু থেকেই জোর দিয়ে আসছেন। এ ব্যাপারে পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেবের (আমিনুল ইসলাম বুলবুল) ইচ্ছে যে, ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্যই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে করা হয়েছে প্রথমবারের মত। নারী বিপিএলও কিন্তু ঢাকার বাইরে উদ্বোধন হচ্ছে। এসব পদক্ষেপের মানেই হচ্ছে আমরা ঢাকা থেকে ক্রিকেটকে বাইরে ছড়িয়ে দিতে চাই।’

এ ছাড়া ঢাকার বাইরে খেলা হলে তখন খেলা দেখার জন্য নির্বাচকদেরও বাইরে পাঠানোর কথা বলেছেন ইফতেখার মিঠু, ‘যখন বাইরে খেলা হবে তখন পর্যবেক্ষণ করার জন্য তো নির্বাচকদের বাইরে দিতেই হবে । ভবিষ্যতে নিশ্চয়ই ওই রকম স্কাউট বা নির্বাচক থাকবে যে পর্যবেক্ষণ করবে নতুন প্লেয়ার কোত্থেকে আসতে পারে।’

সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলে রদবদল হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তার জায়গায় নির্বাচক প্যানেলের নতুন প্রধান হয়েছেন হাবিবুল বাশার সুমন। এ ছাড়া সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী এবং মোহাম্মদ নাঈম সহকারী নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে থাকছেন আগে থেকেই সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করে আসা হাসিবুল হোসেন শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০