RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ক্রোয়েশিয়া ম্যাচের আগে নতুন চোটের শঙ্কা ব্রাজিল শিবিরে

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে সর্বশেষ ম্যাচে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। যদিও তাদের ফ্রান্সে কাছে হারের তিক্ততা এখনও ঘোচেনি। তার ওপর এসেছে রাফিনিয়ার মতো ফর্মে থাকা ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোট। বার্সেলোনার এই তারকা ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ক্রোয়েশিয়া ম্যাচের আগে আরও চোটের শঙ্কায় রয়েছে সেলেসাও শিবির।

আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। যার আগে শনিবার অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু সেখানে ছিলেন না দলের অন্যতম প্রধান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে ওরল্যান্ডোর জিম এবং তারপর চিকিৎসা নিতে দেখা গেছে বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ঊরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন ভিনিসিয়ুস। এরপর শুক্রবার পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি। তবুও সতর্কতাস্বরূপ দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। বিষয়টিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ওয়ার্কলোড নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছে এবং ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী। একইসঙ্গে রিয়াল মাদ্রিদও ব্রাজিল তারকার দিকে নজর রেখেছে, যেহেতু পরবর্তী সপ্তাহেই তাদের বড় ম্যাচ। লস ব্লাঙ্কোসরা আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়বে।

এদিকে, কিছুটা অস্বস্তিতে ভোগায় ফরাসিদের বিপক্ষে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। আসন্ন ম্যাচের আগে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। গত ম্যাচের আগে কোমরের দিকে তার ব্যথা আছে বলে জানিয়েছিল পিএসজি, সে কারণে আর কোনো ঝুঁকি নেয়নি ব্রাজিলও। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে তার জাতীয় দলের জার্সিতে ফেরারও সম্ভাবনা রয়েছে।

রাফিনিয়া ছাড়াও চোটে পড়ায় পরের ব্রাজিলের একাদশে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন দানিলো। গ্লোবো বলছে, ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ আনচেলত্তি অফেন্সিভ ও ডিফেন্সিভ দুটি গ্রুপ ভাগ করেছেন। যেখানে ব্রেমারের পাশে দানিলো এবং লিও পেরেইরা ও ডগলাস সান্তোসকে নিয়ে একটি গ্রুপ, তাদের সামনে ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস। আরেক লাইনআপে মার্কিনিয়োসের ডানপাশে ইবানেজ, ভিটর রেইস ও কাইকি ব্রুনো এবং সামনে থাকবেন ফ্যাবিনিয়ো ও দানিলো সান্তোস। যদিও এগুলো কেবল পরীক্ষা-নিরীক্ষাও হতে পারে কোচের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০