RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের

ছবিঃ সংগৃহীত

ওমান উপকূলে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড আজ শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে থাকা ওই জাহাজটির ওপর হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেছেন, “ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।”

এই হামলার সময় ভ্রাতৃপ্রতীম দেশ ওমানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়নি বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলেছে, “আমরা পূর্বেই ঘোষণা করেছি যে, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুরাষ্ট্র ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি ইরান শ্রদ্ধাশীল।”

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আজ এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করেছে, যেগুলোর গায়ে নীল রঙের কালিতে লেখা— ‘থ্যাঙ্ক ইউ পিপল অব ইন্ডিয়া’।

অবশ্য শুধু ভারতের জনগণই নয়—জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগনকে ধন্যবাদ লেখা ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে। ক্ষেপণাস্ত্রের গায়ে এমন লেখার প্রধান কারণ, এসব দেশের জনগণ ইরানের সাধারণ জনতার প্রতি সহানুভূতিশীল।

আজ শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। প্রতিটি ক্ষেপণস্ত্রের গায়ে নীল কালিতে ভারত, জার্মানি, স্পেন, এবং পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আজ শনিবার ইসরায়েরের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০