RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

এনসিপির ৪ নেতার পদত্যাগ

গ্রাফিক্সঃ আরসিটিভি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ ৪ নেতা দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ওই পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান নেতারা।

পদত্যাগ করা নেতারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও সামনে এসেছে।

জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল জানান, ‘পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিলেও সময়ের সঙ্গে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়নি। ফলে হতাশা থেকেই তারা পদত্যাগ করেছেন।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

তেল কিনতে পাম্পে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইরান

এনসিপির ৪ নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

এগারো বছর পর আজ ব্রাজিলের মুখোমুখি ফ্রান্স

ইরানের ঘোষণা, হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

১০

ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

১১

আবারও বাড়ল তেলের দাম

১২

ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন এমবাপে

১৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

১৪

জাতীয় দলকেও রিয়ালের মত সাফল্য এনে দিতে চান ভিনিসিয়ুস

১৫

বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

১৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

১৭

রংপুর সহ ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

১৮

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

১৯

গাইবান্ধায় বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

২০