RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (ফতুল্লা স্টেডিয়াম) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লতারানী মন্ডল (৫০)। তিনি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পূর্ব পাশে সরে যায়।

এ অবস্থায় রাস্তা পারাপারের সময় লতারানী মন্ডল বাস ও সড়কের আইল্যান্ডের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

তেল কিনতে পাম্পে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইরান

এনসিপির ৪ নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

এগারো বছর পর আজ ব্রাজিলের মুখোমুখি ফ্রান্স

ইরানের ঘোষণা, হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

১০

ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

১১

আবারও বাড়ল তেলের দাম

১২

ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন এমবাপে

১৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

১৪

জাতীয় দলকেও রিয়ালের মত সাফল্য এনে দিতে চান ভিনিসিয়ুস

১৫

বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

১৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

১৭

রংপুর সহ ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

১৮

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

১৯

গাইবান্ধায় বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

২০