RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

ইরানের ঘোষণা, হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি প্রসঙ্গে সুখবর পেয়েছে বাংলাদেশ। ইরান জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেয়া হবে। এতে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ চেইনে কিছুটা স্বস্তি আসতে পারে। খবর এনডিটিভি

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়নি।

তিনি বলেন, ‘অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে তারা নিরাপদে প্রণালি পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও বলেন, ‘সংবাদে দেখেছেন— চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।’

তবে আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে দেখে বা চলমান সংঘাতে জড়িত বলে মনে করে তাদের জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। পুরো অঞ্চলই যুদ্ধক্ষেত্র। আমাদের শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের কোনও কারণ নেই। তবে অন্যদের জন্য এটি খোলা থাকবে।’

শিপিং তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, সাধারণত প্রতিদিন এই প্রণালি দিয়ে প্রায় ১২০টি জাহাজ যাতায়াত করে। কিন্তু ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে মাত্র ১৫৫টি জাহাজ পার হয়েছে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, এটা অন্য সময়ের তুলনায় ৯৫ শতাংশ কম।

এর মধ্যে ৯৯টি ছিল তেল ও গ্যাসবাহী জাহাজ, যাদের বেশিরভাগই প্রণালি পেরিয়ে পূর্ব দিকে গেছে। আর গতকাল বুধবার (২৫ মার্চ) মাত্র দুটি জাহাজ পশ্চিমমুখে প্রণালি অতিক্রম করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

তেল কিনতে পাম্পে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইরান

এনসিপির ৪ নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

এগারো বছর পর আজ ব্রাজিলের মুখোমুখি ফ্রান্স

ইরানের ঘোষণা, হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

১০

ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

১১

আবারও বাড়ল তেলের দাম

১২

ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন এমবাপে

১৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

১৪

জাতীয় দলকেও রিয়ালের মত সাফল্য এনে দিতে চান ভিনিসিয়ুস

১৫

বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

১৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

১৭

রংপুর সহ ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

১৮

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

১৯

গাইবান্ধায় বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

২০