RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষে তিনি জানান, শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের তেল নিতে হলে চালককে অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন উল্লেখযোগ্য। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবহার করতে হবে। এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, ড্রাম বা কন্টেইনারে জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে অনুমোদিত পাম্প ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচাও বন্ধ থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি তেলের অপব্যবহার ও কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

তেল কিনতে পাম্পে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইরান

এনসিপির ৪ নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ ও ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

এগারো বছর পর আজ ব্রাজিলের মুখোমুখি ফ্রান্স

ইরানের ঘোষণা, হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

১০

ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

১১

আবারও বাড়ল তেলের দাম

১২

ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন এমবাপে

১৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

১৪

জাতীয় দলকেও রিয়ালের মত সাফল্য এনে দিতে চান ভিনিসিয়ুস

১৫

বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

১৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

১৭

রংপুর সহ ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

১৮

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

১৯

গাইবান্ধায় বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

২০