RCTV Logo বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৫:১১ অপরাহ্ন

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমাটি গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। কোনো বিরতি ছাড়াই ঝড়ের গতিতে এগিয়ে চলছে সিনেমাটি। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তির ছয় দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ২০২৬ সালের শুরুতেই ভারতীয় বক্স অফিসে ইতিহাস লিখছে।

প্রথম সিনেমার মতোই এ সিক্যুয়েলেও রণবীর সিংয়ের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর ২’। তবে এই সাফল্যের মাঝেই নতুন করে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা। আদালতের নির্দেশানুযায়ী, শিগগিরই হলফনামা জমা দিতে হবে তাকে।

বিতর্কের সূত্রপাত, গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ রয়েছে, সেই মঞ্চে ‘কান্তারা’র প্রধান অভিনেতা ঋষভ শেঠির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর সিং। শুধু তাই নয়, সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর চরিত্রও নকল করে দেখান তিনি।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা-আলোচনা। অনেকেই মনে করছেন, এতে শুধু ঋষভ শেঠিকেই অপমান করা হয়নি, ধর্মীয় অনুভূতিতেও আঘাত দেওয়া হয়েছে।

এ ঘটনার জেরে কর্নাটকের আদালতে মামলা হয়েছে। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট জানিয়ে দেন, কোনো ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই— সে যত বড় তারকাই হোক না কেন। তিনি আরও বলেন, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীর সিংয়ের দায়িত্ব আরও বেশি, তাই তাকে সংযত আচরণ করতে হবে। আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছেন আদালত।

অন্যদিকে মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত মেথল দাবি করে বলেছেন, শুধু আদালতে ক্ষমা চাইলেই হবে না; সামাজিক মাধ্যমেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০