RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

ছবিঃ সংগৃহীত

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে তাদের জাতীয় ফুটবল দল পৌঁছানো মাত্রই জাতীয় দলের আলোকচিত্রী তাতো পাগানো ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে লিওনেল মেসির ছবি তুলতে শুরু করেন। মুহূর্তের মধ্যে এসব ছবি সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

ভক্ত-সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যায়, কারণ তাদের মহাতারকা আর্জেন্টিনা দল নিয়ে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার আগে মাঠে নামছেন।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি দিয়ে ঘরের মাঠে বিদায় নিয়েছিলেন মেসি, যেটিকে ধরা হচ্ছিল সম্ভবত তার মাতৃভূমিতে শেষ অফিসিয়াল ম্যাচ। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে সপরিবারে এস্তাদিও মনুমেন্তালে আমন্ত্রণ জানায়, তবে সে সময় এটি ছিল খুবই অনিশ্চিত। বিভিন্ন ম্যাচ বাতিল এবং প্রশাসনিক জটিলতার মধ্যে নতুন সম্ভাবনাও তৈরি হয়।

আসন্ন দুটি ম্যাচের সূচি নির্ধারণ করতে অনেক সময় ও পরিশ্রম গেছে। প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হয়। বিকল্প ভেন্যুতে স্পেনের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা হলেও সমঝোতা হয়নি। পরে গুয়াতেমালার সঙ্গে খেলার কথা থাকলেও ফিফার অনুমতি না পাওয়ায় সেই ম্যাচও বাতিল হয়। এখন জাম্বিয়া এবং মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে, যথাক্রমে ২৭ মার্চ এবং ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মাত্র তিন মাস বাকি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। তবে মেসি ওই সময়ের আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

অ্যাডিডাসের বিশ্বকাপ জার্সি উন্মোচনে তিনি মন্তব্য করেছেন- ‘আমি চার নম্বরটি চাই।’

এছাড়াও কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বৈঠকের পর মেসি পোস্ট দিয়েছেন- ‘স্বপ্ন অটুট, আবার একসঙ্গে।’ এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে, মেসি সম্ভবত বিশ্বকাপে খেলবেন। তবে আনুষ্ঠানিক সম্মতি এখনও বাকি।

মেসি যদি বিশ্বকাপে খেলেন, তবে তিনি হবেন ইতিহাসের প্রথম ফুটবলার যিনি ছয়টি বিশ্বকাপে খেলবেন। একই রেকর্ডের পাতায় তার প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও রয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে বরণ করেছেন এবং এজেইজায় ৩০ জন ফুটবলারের সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে। তাদের মধ্যে অনেকেই মেসির মতো কিংবদন্তিকে দেখে বড় হয়েছে এবং নতুন প্রজন্মের ফুটবলাররা মেসির সঙ্গে একই স্কোয়াডে বিশ্বকাপে খেলারও স্বপ্ন দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০