RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

ছবিঃ সংগৃহীত

এক অস্ট্রেলিয়ানের জায়গায় আরেক অস্ট্রেলিয়ানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চোটে ছিটকে পড়া ন্যাথান এলিসের বদলি হিসেবে স্পেন্সার জনসনকে স্কোয়াডে যোগ করেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দেড় কোটি রুপিতে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলা জনসনকে চুক্তিভুক্ত করেছে চেন্নাই। গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে কেবল একটি ম্যাচ খেলেন এলিস।

তবুও তাকে এবারের নিলামের আগে দুই কোটি রুপিতে ধরে রাখে দলটি।গত আইপিএল চেন্নাইয়ের জন্য ছিল বিভীষিকার মতো। দলটি গতবার ১৪ ম্যাচের মাত্র চারটিতে জিতে পয়েন্ট তালিকায় ছিল তলানিতে। এবার তাই দল অনেকটা ঢেলে সাজানো হয়েছে।

সবসময় অভিজ্ঞতায় জোর দিয়ে দল গড়লেও, এবার তারা ভবিষ্যতে চোখ রেখে চোখধাঁধানো অঙ্কে তরুণ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে। ঘুরে দাঁড়ানোর অভিযানে চেন্নাইয়ের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এলিস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা আসর থেকেই ছিটকে যান অস্ট্রেলিয়ান পেসার।তার বদলি হিসেবে ডাক পাওয়া অজি পেসার জনসন আগেও আইপিএলে খেলেছেন।

২০২৪ সালে গুজরাট টাইটান্স ও গত বছর কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেন তিনি। আইপিএলে ৯ ম্যাচ খেলে পাঁচ উইকেট নেওয়া ৩০ বছর বয়সী পেসার পেলেন এবার নতুন ঠিকানা। 
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০