RCTV Logo বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

ছবিঃ সংগৃহীত

ডিসিপি জটিলতার কারণে মুক্তির পর কয়েকদিন সিনেপ্লেক্সে প্রদর্শন থেকে বঞ্চিত ছিল ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। অবশেষে সব বাধা পেরিয়ে ঈদের চতুর্থ দিন গতকাল ২৪ মার্চ থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে শাকিব খান অভিনীত এই ছবিটি।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে প্রিন্স সিনেমার পোস্টার প্রকাশ করেছে। তারা জানায় অ্যাকশন ড্রামা ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি এখন বড় পর্দায় উপভোগ করা যাবে। পাশাপাশি দর্শকদের নিকটস্থ শাখায় এসে সিনেমাটি দেখার আহ্বানও জানানো হয়।

জানা গেছে প্রথম শোটি বসুন্ধরা সিটি শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে নির্ধারণ করা হয়। তবে অনলাইনে টিকিট উন্মুক্ত হতেই মুহূর্তের মধ্যে তা সোল্ড আউট হয়ে যায়। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে পরে রাত ৮টা ৩০ মিনিটে আরও একটি শো যুক্ত করা হয়।

ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন শুরু থেকেই ডিসিপি জটিলতা না থাকলে প্রিন্স সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেত। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সব শাখায় অন্যান্য সিনেমার মতোই একাধিক শো নিয়ে চলবে ছবিটি। ঈদের দিন মুক্তি পেলেও প্রযুক্তিগত জটিলতার কারণে সিনেপ্লেক্সে প্রদর্শন না হওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। তবে সিঙ্গেল স্ক্রিনসহ অন্যান্য মাল্টিপ্লেক্সে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

প্রিন্স সিনেমায় শাকিব খানকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০