দিনাজপুর প্রতিনিধি 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে তারা ডিপোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি এবং তেল সরবরাহ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় জ্বালানি তেলের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা, ডিপোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় ডিপোর সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন