RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণের ঘটনায় মো. মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। এতে তার মুখমণ্ডল, ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার রাতে উপজেলার নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত মতিউর নিলফা বাজার এলাকার বাসিন্দা মোস্তাক মোল্লার ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় মতিউর বাড়িতেই ছিলেন। রাতের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার মুখমণ্ডল ও ডান হাতের আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আহতের স্বজনদের দাবি, একটি পারিবারিক বিয়েকে ঘিরে মতিউর আতশবাজি তৈরির চেষ্টা করছিলেন। এ সময় বিস্ফোরণে তার ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

তবে চিকিৎসকদের ধারণা ভিন্ন। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ধর জানান, ক্ষতচিহ্ন দেখে এটি সাধারণ আতশবাজির বিস্ফোরণ বলে মনে হয়নি। আঘাতের ধরন দেখে ককটেল বা হাতবোমা জাতীয় কিছু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০