RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

ছবিঃ সংগৃহীত

জমির অংশ কম পাওয়ার ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করার এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধায়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর দাবি, তার মেজো ভাইকে জমি বেশি দেয়া হয়েছে। এই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ওই কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি করছি।’

ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০