RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ইউরোপ ছেড়ে মেসির মুখোমুখি হচ্ছেন গ্রিজম্যান

ছবিঃ সংগৃহীত

দেড় দশক ধরে ইউরোপিয়ান ফুটবলে খেলেছেন আন্তোয়ান গ্রিজম্যান। পুরোটা সময় ছিলেন স্পেনে। রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনায় কিছুটা সময় কাটালেও অ্যাতলেটিকো মাদ্রিদে ক্যারিয়ার ছিল লম্বা। এবার তিনি পাড়ি দিচ্ছেন নতুন মহাদেশে- ইউরোপ থেকে উত্তর আমেরিকায়। লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছেন ফরাসি তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন গ্রিজম্যান। ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ‘ডেজিগনেটেড প্লেয়ার’ চুক্তি করেছে অরল্যান্ডো সিটি। গতকাল (মঙ্গলবার) এই চুক্তির ঘোষণা দিয়েছে আমেরিকান ক্লাব। এই চুক্তির আওতায় নির্ধারিত বেতন সীমার বাইরে চড়া দামে খেলোয়াড়দের কিনতে পারে ক্লাবগুলো।

গ্রিজম্যানের সঙ্গে চুক্তি হয়েছে দুই বছরের। ২০২৮ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এই ফরোয়ার্ড বর্তমান মৌসুমে মাদ্রিদ ক্লাবেই খেলবেন। ১৩ জুলাই সামার ট্রান্সফার উইন্ডো শুরু হলে অরল্যান্ডোর সঙ্গে যোগ দেবেন তিনি। গ্রিজম্যান এক বিবৃতিতে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘অরল্যান্ডো সিটির সঙ্গে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

ইউরোপের মাঠ কাঁপানো দুই তারকা এখন এমএলএসে মুখোমুখি হবেন। ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডোর আসন্ন ম্যাচগুলো এখন বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। মেসি-গ্রিজম্যান একে অন্যের মুখোমুখি হয়েছেন সব মিলিয়ে ৩৪ বার, এর মধ্যে তিনবার আন্তর্জাতিক ম্যাচে। ২০১৮ বিশ্বকাপে মেসিদের স্বপ্ন ভেঙে দিলেও চার বছর পর ফাইনালে দেখা হয়েছিল তাদের। সেবার আর্জেন্টিনার জার্সিতে মেসি আগের হারের শোধ তুলে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন। আক্রমণভাগে একসঙ্গেও দেখা গেছে তাদের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তারা ছিলেন বার্সেলোনায়, খেলেছেন ৮৫ ম্যাচ। সব মিলিয়ে মেসির জয় ১৯টি, গ্রিজম্যানের ৫টি। এছাড়া ড্র হয়েছে সাত ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টাইন তারকার গোল ২৬টি, ফরাসি ফরোয়ার্ডের ছয়টি।

অ্যাতলেটিকো, বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ক্লাব ক্যারিয়ারে ৭৯২ ম্যাচ খেলে ২৯৮ গোল করেছেন গ্রিজম্যান, অ্যাসিস্ট ১৩২টি। মাদ্রিদ ক্লাবের সঙ্গে ২০১৮ ইউরোপা লিগ, ২০১৮ উয়েফা সুপার কাপ ও ২০১৪ স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। বার্সেলোনার জার্সিতে ২০২১ সালের কোপা দেল রে ও সোসিয়েদাদে ২০১০ লা লিগা-২ শিরোপা জিতেছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও চার অ্যাসিস্ট গ্রিজম্যানের। অ্যাতলেটিকো সাফল্য না পেলেও নিজের কাজ ঠিকভাবে করে যাচ্ছেন তিনি, তার প্রমাণ দিয়েছেন গত চার মৌসুমে তিনবার মৌসুমসেরা লা লিগা দলে থেকে।

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা গ্রিজম্যান ফ্রান্সের সঙ্গে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন। আর গত আসরেও ব্লুদের তোলেন ফাইনালে, কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফ্রান্স। জাতীয় দলের জার্সিতে ৪৪ গোল করা গ্রিজম্যান ১৩৭ ম্যাচ খেলে ৩৮টি অ্যাসিস্টও করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০