RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে রংপুরসহ পাঁচ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ছবিঃ সংগৃহীত

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকার আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে সারা দেশের সামগ্রিক সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।

এর প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০