RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ (সোমবার) সকালে দেশ ছেড়েছেন চারজন। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।

প্রথম ধাপে পিএসএলের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা হলেন– মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট

তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

ঠাকুরগাঁওয়ে পাগলু ও বিআরটিসির সংঘর্ষে নারী নিহত

জাপান গেলেন ড. ইউনূস

ফুটপাতের দোকানপাট না সরালে ১ এপ্রিল থেকে ব্যবস্থা

কলার মোচা দেখিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ, প্রাণে বাঁচল কয়েকশ যাত্রী

আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ভোলায় পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

ঈদের আনন্দযাত্রা রূপ নিল শেষযাত্রায়, কুমিল্লায় প্রাণ গেল দম্পতির

১০

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

১১

পাম্পে পাওয়া যাচ্ছে না তেল, অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রি

১২

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

১৩

নতুন করে ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

১৬

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা

১৭

সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

১৮

হরমুজ সংকটে ইরাক থেকে তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র

১৯

বিশ্ববাজারে সোনার দরপতন

২০