RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

পিরোজপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করে তারা। ‎ ‎প্রতিবছর পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুরেশ্বর গ্রামের হজরত মাওলানা আহমেদ আলী শুরেশ্বর পীরের অনুসারীরা ১৫০ বছর ধরে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওইসব পরিবার আজ ঈদুল ফিতর উদ্যাপন করছে বলে তারা জানান।

স্থানীয়রা জানান, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের প্রায় ৭ শতাধিক, জেলার কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের আগের দিনই ঈদ উদ্যাপন করছেন। ‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

আমি বিশ্বকাপে যেতে চাই : নেইমার জুনিয়র

সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

কমলো তেলের দাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

ঈদের আগে কমল স্বর্ণের দাম

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদুল ফিতর পালিত

১০

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

১১

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

১২

পিরোজপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

১৩

আজ ২০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২০ মার্চ ২০২৬

১৫

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

১৬

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

১৭

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

১৮

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

১৯

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

২০