RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ১:০৫ অপরাহ্ন

ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের

ছবিঃ সংগৃহীত

ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ হুমকি দেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।’ তার ভাষ্য হচ্ছে, ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও বলেন, ‘সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

এদিকে কাতারের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এই হামলা চালানো হয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ফলে গ্যাসক্ষেত্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে কাতারএনার্জি আরেকটি বিবৃতি প্রদান করে।
সেখানে জানানো হয়, রাস লাফান ছাড়াও আরও বেশ কিছু এলএনজি স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও পুরো অঞ্চলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা

চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

১০

মেসির নেতৃত্বেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু, দল ঘোষণা স্কালোনির

১১

ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের

১২

ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

১৪

আজ ১৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৯ মার্চ ২০২৬

১৬

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

১৭

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

১৮

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও চিনিসহ বিপুল মালামাল জব্দ

১৯

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০