RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

ছবিঃ সংগৃহীত

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) তাদের ড্রোন অধিকৃত অঞ্চলে জায়নবাদীদের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে।

প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ শুরুর পর ৩১তম বিবৃতিতে ইরানের সেনাবাহিনী মঙ্গলবার এ ঘোষণা দেয়। খবর তাসনিম নিউজের।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ইরানি সামরিক বাহিনী ও সাধারণ মানুষকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ইরানি ড্রোনগুলো রাফায়েল অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র লক্ষ্য করে হামলা করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জায়নবাদী শাসকদের সাইবার-প্রযুক্তি কেন্দ্রগুলো সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার, সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছে।

এতে আরও উল্লেখ করা হয় যে, রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্রটি জায়নবাদী সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো গণবিধ্বংসী প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি কনছে এবং ইসরায়েলি বাহিনীর জন্য ড্রোনও তৈরি করছে।

২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার প্রাণ হারান।
ইসরায়েলি বাহিনী একই সঙ্গে স্কুলছাত্রীসহ বেসামরিক নাগরিকদেরও নির্বিচারে হত্যা করতে ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করে।

এই হামলায় ইরানজুড়ে সামরিক ও বেসামরিক উভয় স্থানেই ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষা অফিসের কর্মচারী গোপনে বিক্রি করছেন সরকারি বই

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

১০

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

১১

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

১২

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১৩

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১৫

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

১৬

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

১৭

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৮

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

১৯

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

২০