RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

ছবিঃ আরসিটিভি

ঈদকে কেন্দ্র করে লালমনিরহাটের কাপড়ের বাজারে চলছে যেন হরিলুট। “একদর” অফারের নামে ইচ্ছেমতো দাম নির্ধারণ করে নিম্নমানের পোশাক বিক্রির অভিযোগ উঠেছে বিভিন্ন দোকানের বিরুদ্ধে। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।

অভিযোগ রয়েছে, অনেক দোকানেই পণ্যের প্রকৃত মান ও দামের কোনো স্বচ্ছতা নেই। একদর বলে নির্দিষ্ট দাম হাঁকানো হলেও বিক্রয় রশিদ দিতে অনীহা প্রকাশ করছেন দোকানদাররা। রশিদ চাইলে দেখানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামযুক্ত ব্যাগ, আর বলা হচ্ছে—“রশিদ লাগে না, ব্যাগেই নম্বর আছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ক্রেতা জানান, শহরের বাটামোড় এলাকায় অবস্থিত ‘উর্মি স্টাইল জোন-২’ নামের একটি দোকান থেকে তিনি ১ হাজার ৮৫০ টাকায় একটি শার্ট কেনেন। পরে বিক্রয় রশিদ চাইলে দোকানের মালিক ও কর্মচারীরা রশিদ দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে তার অভিভাবক গিয়ে রশিদ চাইলে প্রথমে অস্বীকৃতি জানানো হলেও পরে চাপের মুখে হাতে লেখা একটি রশিদ দেওয়া হয়। তবে সেটি ছিল ‘শাপলা এন্টারপ্রাইজ’ নামের একটি বিল ভাউচার, যার সঙ্গে সংশ্লিষ্ট দোকানের নামের কোনো মিল পাওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগ, “রশিদ চাওয়া যেন অপরাধ হয়ে গেছে। দোকানদার ও কর্মচারীরা আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। আমরা নিজের টাকা দিয়ে পণ্য কিনবো, অথচ রশিদ পাবো না—এটা কেমন কথা?”

তিনি আরও বলেন, রশিদ না দেওয়ার মাধ্যমে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি সরকারের রাজস্বও ফাঁকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদীর কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দোকান ‘উর্মি স্টাইল জোন-২’-এর স্বত্বাধিকারী উলফাত আরা উর্মির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহলের মতে, ঈদ বাজারে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা জরুরি। অন্যথায় “একদর” নামের আড়ালে প্রতারণা অব্যাহত থাকবে এবং ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলেন ছেলে

আবারও রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষা অফিসের কর্মচারী গোপনে বিক্রি করছেন সরকারি বই

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

১০

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

১১

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

১২

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

১৩

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১৪

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১৬

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

১৭

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

১৮

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৯

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

২০