আরসিটিভি ডেস্ক

ট্রাকের বেপরোয়া ধাক্কায় বিধ্বস্ত হয়েছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি। মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৬টায় রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজ এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক পিছনের দিক দিয়ে সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিধ্বস্ত হয়। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।
পুলিশ জানায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়িতে পিছনের দিক দিয়ে ক্ষিপ্র গতিতে ধাক্কা দেয় ফলে সংসদ সদস্যের মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা বা থাকার কারণে রংপুর-কুড়িগ্রাম সড়কটি প্রায় নিয়ন্ত্রণহীন থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি এবং সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন ২জন গুরতর আহত তাদেরকে রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোন ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বাহয়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোন ঘটনা নয়, এটি সড়ক দূর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দূর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য করুন