RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৩:০০ অপরাহ্ন

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ছবিঃ সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের আগে এক বড় ধাক্কা, স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচটি চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে। এই অত্যন্ত প্রত্যাশিত লড়াইয়ের অভাবে কোচ লিওনেল স্কালোনির প্রস্তুতি পরিকল্পনা এখন বড়সড় অনিশ্চয়তার মুখে পড়েছে।

মূলত মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে নির্ধারিত এই ম্যাচ আয়োজন অসম্ভব হয়ে পড়ে। প্রাথমিকভাবে ২৭ মার্চ লুসাইল স্টেডিয়ামে খেলাটি হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব হয়নি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছিল। যেমন স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে ৫০-৫০ সমর্থক ভাগ করে খেলা, অথবা ইউরোপের অন্য নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সেগুলো প্রত্যাখ্যান করে। আর্জেন্টিনার পক্ষ থেকে রোমের স্টাদিও অলিম্পিকোতে ৩১ মার্চ খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু উয়েফা তা মেনে নেয়নি।

শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় ম্যাচটি পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়।

এদিকে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ কাতারের বিপক্ষে একই কারণে বাতিল হয়েছে। ফলে স্কালোনি বিশ্বকাপের আগে দলকে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষা করার সুযোগ হারিয়েছেন।

ম্যাচের প্রস্তুতিতে স্কালোনি ইতিমধ্যে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছিলেন। এখন সেই তালিকা অকেজো হয়ে পড়েছে, যা কোচের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

ফলে আর্জেন্টিনার সামনে এখন দুটি সম্ভাব্য পথ খোলা আছে দ্রুত কোনো উপযুক্ত প্রতিপক্ষ খুঁজে এই উইন্ডোতেই একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করা। অথবা খেলোয়াড়দের ডেকে এজেইজায় (আর্জেন্টিনার ট্রেনিং সেন্টার) ১০ দিনের ক্লোজড ট্রেনিং ক্যাম্প করে প্রস্তুতি নেওয়া এবং সেই ফাঁকে প্রতিপক্ষের সন্ধান চালানো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০