RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

ছবিঃ আরসিটিভি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

র‍্যালি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি প্রফেসর (অব.) হারুন অর রশিদ, কালীগঞ্জ উপজেলা ক্যাবের সভাপতি ডা. নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং সদস্য মাহমুদা খাতুন মোনা। এ সময় ক্যাবের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখতে হবে। পাশাপাশি পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়ও ক্যাবের সদস্যরা অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দিয়ে মুখ বিকৃত

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল

এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

১০

নীলফামারীতে ঈদের শেষ সময়ে ব্যস্ততা বাড়ছে দর্জিদের

১১

নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

১২

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

১৩

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

১৪

ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন

১৫

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়

১৬

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

১৭

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

১৮

আরও কমল স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

১৯

ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

২০