RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল

ছবিঃ সংগৃহীত

ইরানের হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন— ইরনি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’

তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা গিয়েছিল।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন। যদিও এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দিয়ে মুখ বিকৃত

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল

এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

১০

নীলফামারীতে ঈদের শেষ সময়ে ব্যস্ততা বাড়ছে দর্জিদের

১১

নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

১২

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

১৩

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

১৪

ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন

১৫

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়

১৬

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

১৭

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

১৮

আরও কমল স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

১৯

ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

২০